এবার মারেফার একটি স্কুলে রুশ মিসাইল হামলায় ২১ জন নিহত
এবার ইউক্রেনের মারেফা শহরের একটি স্কুলে রুশ মিসাইল হামলায় ২১ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার খারকিভের কাছের শহর মারেফায় একটি স্কুল ও সাংস্কৃতিক সেন্টারে হামলা চালায় রুশ সেনারা। হতাহত হয় অর্ধ শতাধিক। আর মারিওপোল থিয়েটারে হামলার ঘটনায় শতাধিক মানুষকে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে। এক হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিল সেখানে। হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি।
১২:১৮ পিএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার